লেটেস্ট নিউজ

ভারত-ইউরোপ ঐতিহাসিক চুক্তি: ক্ষুব্ধ আমেরিকার ‘রুশ জুজু’ বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার স্বাক্ষরিত হতে চলেছে ঐতিহাসিক ভারত-ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তি। তবে এই ঘনিষ্ঠতায় চরম অসন্তুষ্ট আমেরিকা। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্টের দাবি, রুশ তেল থেকে উৎপাদিত পণ্য কিনে ইউরোপ আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তহবিলেই অর্থ জোগাচ্ছে, যা ‘নিজের কবর নিজে খোঁড়ার’ সামিল।

নয়াদিল্লি অবশ্য আমেরিকার এই দ্বিমুখী নীতির কড়া জবাব দিয়েছে। ভারতের মতে, খোদ আমেরিকা রাশিয়ার থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম কিনলেও দিল্লির ওপর অযথা শুল্ক চাপিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে। প্রযুক্তি ও ওষুধসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ‘মাদার অফ অল ডিলস’ কার্যকর হলে বৈশ্বিক বাণিজ্যে ভারতের অবস্থান আরও সুসংগত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *