ভারত কি তবে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের পথে? জয় শাহের হাইভোল্টেজ বৈঠকে নয়া মোড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জটিলতা চরমে। নিরাপত্তা ইস্যুতে বিসিবি ভারতে আসতে অনড় অবস্থানে থাকলেও আইসিসি ভেন্যু বদলাতে নারাজ। এই পরিস্থিতিতে রবিবার বরোদায় বিসিসিআই কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সূত্রের খবর, বাংলাদেশ শেষ পর্যন্ত না এলে বিকল্প পরিকল্পনা বা অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আইসিসি স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ে দল মাঠে না নামলে প্রতিপক্ষকে ‘ওয়াকওভার’ দেওয়া হবে, যার নজির অতীতেও রয়েছে। বিসিবি তাদের দাবির সপক্ষে জোরালো কোনো প্রমাণ দিতে না পারায় আইসিসি ভারতের নিরাপত্তাব্যবস্থার ওপরই আস্থা রাখছে। রবিবারের বৈঠকের পরই চূড়ান্ত হবে, বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপের নীল নকশা তৈরি হবে কি না। এখন ক্রিকেট বিশ্বের নজর শাহ ও বিসিসিআই কর্তাদের এই বিশেষ আলোচনার দিকে।

