লেটেস্ট নিউজ

‘ভারত দালালি করে না’, ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানকে তুলোধোনা করলেন জয়শঙ্কর – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: ইরান যুদ্ধের আবহে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদলীয় বৈঠকে সরাসরি জানিয়ে দিলেন, ভারত কোনো দেশের দালালি করতে পারবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তৈরি হওয়া বিশ্বব্যাপী তেল ও গ্যাস সংকটের মাঝে ভারতের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

বৈঠক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ নিয়েও আলোচনা হয়েছে। মোদী চান দ্রুত এই যুদ্ধবিরতি হোক। এদিকে হরমুজ সংকটের মধ্যেও দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্র। জানানো হয়েছে, ভারতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ৪টি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছাবে। কোনো আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক চাপ ভারতের ওপর নেই এবং প্যানিক করার কোনো কারণ নেই বলেও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের দালালি প্রসঙ্গে সুর চড়িয়ে কেন্দ্র জানিয়েছে, ১৯৮১ সাল থেকেই ইসলামাবাদ এই কাজ করে আসছে, যা ভারতের নীতির পরিপন্থী। বৈঠকে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *