লেটেস্ট নিউজ

ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে চরম নাটক! শেষ মুহূর্তে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন বিসিবি সভাপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

ঢাকা: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে প্রতিক্ষিত লড়াই ভারত বনাম পাকিস্তান। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের নাটকীয়তা এখন তুঙ্গে। ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে এক রহস্যময় সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর সভাপতি আমিনুল ইসলাম। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই মেগা ম্যাচ বয়কটের ডাক দিলেন তিনি।

কেন হঠাৎ এই পিছুটান?

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই আমিনুল ইসলামই পাকিস্তান দলকে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করাতে পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লাহোরে আইসিসি-র বৈঠকে তাঁর উদ্যোগেই সুর্যকুমার যাদবদের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছিল পাকিস্তান। কিন্তু রবিবার কলম্বোতে হতে চলা সেই ঐতিহাসিক ম্যাচ দেখতে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পিসিবি প্রধান মহসিন নকভির আমন্ত্রণে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার যে বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল, সেখানেও থাকছেন না বিসিবি প্রধান।

বিসিবির অন্দরে কী চলছে?

বিসিবি-র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান এই সিদ্ধান্তের বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন। তিনি জানান, আমিনুল ইসলামের যুক্তি হলো— যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলছে না, তাই শুধু ম্যাচ দেখার জন্য তাঁর শ্রীলঙ্কা যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে যাওয়ার কথা থাকলেও পরে তিনি নিজের মত পরিবর্তন করেন।

ভেস্তে যেতে পারে মেগা বৈঠক

কলম্বোর এই বৈঠকে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। মূল লক্ষ্য ছিল এশিয়া কাপের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া ঠান্ডা লড়াই কমিয়ে ফের ‘হ্যান্ডশেক কালচার’ ফিরিয়ে আনা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিসিবি সভাপতি নিজেকে সরিয়ে নেওয়ায় এই হাইপ্রোফাইল বৈঠকের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। ভারত-পাকিস্তান মহারণের ঠিক আগে বিসিবি সভাপতির এই ‘ইউ-টার্ন’ ক্রিকেট মহলে নতুন বিতর্কের জন্ম দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *