লেটেস্ট নিউজ

ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে বিসিবি সভাপতির নাটকীয় ইউটার্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলম্বোয় ভারত বনাম পাকিস্তান মহারণের আগে বড় সিদ্ধান্ত বদল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শেষ মুহূর্তে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিকার রহমান জানিয়েছেন, বাংলাদেশ এই টুর্নামেন্টে না থাকায় সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন সভাপতি।

এর ফলে এশিয়ার ক্রিকেট শক্তিগুলোর মধ্যে বিশেষ বৈঠক এবং সম্পর্কের বরফ গলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ধাক্কা খেল। তবে পাকিস্তানের পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নির্ধারিত সূচি অনুযায়ী জয় শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। কুয়েতে এশীয় ক্রিকেট সংস্থার বৈঠকের পর আমিনুল ইসলাম সরাসরি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়ায় জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *