ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ভণ্ডুল? ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অডিও ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি না হওয়ার পেছনে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভান্স দায়ী বলে দাবি করেছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। ফাঁস হওয়া এক অডিও ক্লিপে ক্রুজকে বলতে শোনা যায়, ট্রাম্পের শুল্কনীতি মার্কিন অর্থনীতির ক্ষতি করছে। এই চুক্তি আটকে দেওয়ায় দলের অন্দরেই প্রেসিডেন্ট তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
কথোপকথনে ক্রুজ আরও জানান, ট্রাম্পকে ইমপিচমেন্টের সতর্কতা দিলেও তিনি কর্ণপাত করেননি বরং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এই অভ্যন্তরীণ কোন্দল ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকি তৈরি করেছে। শুল্ক ও বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের একগুঁয়েমি এখন খোদ দলের নেতাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

