লেটেস্ট নিউজ

ভারতকে বিশেষ উপহার ইরানের! হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে ভারতের সমস্ত তেলবাহী জাহাজ। বুধবার মধ্যরাতে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান। দীর্ঘ প্রতীক্ষার পর তেহরান স্পষ্ট করল যে ভারতসহ আরও পাঁচটি বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচলে এখন থেকে কোনো বিধিনিষেধ থাকবে না। তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চীন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান। এমনকি ভবিষ্যতে বাংলাদেশের জাহাজও এই তালিকায় যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিশেষজ্ঞদের মতে, ইরানের এই সবুজ সংকেতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট অনেকটাই কেটে যেতে পারে। ইরানের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুদেশগুলোর জাহাজ যাতে নিরাপদে এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে পারে, তার জন্য বিশেষ সুরক্ষা নিশ্চিত করবে তাদের সশস্ত্র বাহিনী। মুম্বইয়ে অবস্থিত ইরানের উপদূতাবাসও এই খবরটি নিশ্চিত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে ভারতের বাণিজ্যিক অবস্থান আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *