লেটেস্ট নিউজ

ভারতীয় জলসীমায় সন্দেহভাজন ইরানি তেল ট্যাঙ্কার আটক

ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) নজরদারি চালানোর সময় ট্র্যাকিং সরঞ্জাম বন্ধ করে গোপনে জ্বালানি পাচারের অভিযোগে তিনটি তেল ট্যাঙ্কার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মুম্বই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে মালির পতাকাবাহী ‘এমটি অ্যাসফল্ট স্টার’ নামক জাহাজটিকে গত ৫ ফেব্রুয়ারি আটক করা হয়। তদন্তে জানা গেছে, জাহাজটি পাকিস্তানি জলসীমায় থাকাকালীন দীর্ঘ সময় নিজের অবস্থান গোপন রেখেছিল।

তদন্তকারীদের দাবি, এমটি অ্যাসফল্ট স্টার, এমটি আল জাফজিয়া এবং এমটি স্টেলার রুবি নামের জাহাজ তিনটি অবৈধভাবে জ্বালানি তেল ও বিটুমিন পাচারের সঙ্গে জড়িত। আটককৃত জাহাজগুলো থেকে ভুয়া রেজিস্ট্রেশন ও বিমা সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে। ডিজিটাল প্রমাণে বিদেশি চক্রের সঙ্গে যোগাযোগের সূত্র মেলায় এই পাচারচক্রের গভীরতা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে।

এই ঘটনায় মুম্বইয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে ক্রু সদস্য ও কো ম্পা নির প্রতিনিধিসহ মোট নয়জনের নাম উল্লেখ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতি, চোরাচালান এবং সামুদ্রিক আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে জাহাজগুলোকে মুম্বইয়ের কাছে নোঙর করে রাখা হয়েছে এবং পুরো চক্রটির মূল উদঘাটনে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *