লেটেস্ট নিউজ

ভারতের কাছে হারলেও কপাল খুলল ওয়েস্ট ইন্ডিজের, বিদায়বেলায় কত কোটি টাকা দিচ্ছে আইসিসি? – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট থেকে ছিটকে গেল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১ মার্চ রবিবার টিম ইন্ডিয়ার কাছে হারার পর সেমিফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ক্যারিবিয়ানদের। সুপার এইট পর্বে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হলো তাদের। তবে হারলেও খালি হাতে ফিরছে না উইন্ডিজ দল, আইসিসির পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেতে চলেছে তারা।

আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো (৫ম থেকে ৮ম স্থান) টুর্নামেন্ট থেকে প্রায় ৩.৫ কোটি টাকা পুরস্কার হিসেবে পায়। এর পাশাপাশি গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে প্রতিটি জয়ের জন্য আলাদা বোনাস দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে মোট ৫টি ম্যাচে জয়লাভ করেছে। আইসিসি প্রতিটি জয়ের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা প্রদান করে। সেই হিসেবে ৫টি জয়ের জন্য ক্যারিবিয়ানরা আরও প্রায় ১.৫ কোটি টাকা অতিরিক্ত পাচ্ছে। সব মিলিয়ে ভারতের কাছে হেরে বিদায় নিলেও বিশ্বকাপ থেকে প্রায় ৫ কোটি টাকা নিয়ে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *