ভারতের জিডিপি বৃদ্ধি ছুঁতে পারে ৭.২%, পূর্বাভাস আর্থিক সমীক্ষায় – এবেলা
এবেলা ডেস্কঃ
বাজেট পেশের আগে সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই রিপোর্টে আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮% থেকে ৭.২% পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা এবং সরকারি পরিকাঠামোয় বিনিয়োগের ওপর ভিত্তি করেই এই শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে সরকার।
তবে সমীক্ষায় বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও ভারত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশীয় অর্থনীতি অধিকাংশ প্রধান দেশের তুলনায় দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

