ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে বিপদ হতো বাংলাদেশের? নকভির দাবিতে শোরগোল! – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:28 am
নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ কি তবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছিল? বাবর আজমদের মাঠে নামা নিয়ে চলা দীর্ঘ নাটকের অবসান ঘটিয়ে পাকিস্তান বোর্ড প্রধান মহসিন নকভি দাবি করেছেন, তারা যা করেছেন সবটাই প্রতিবেশী বাংলাদেশের স্বার্থে। কিন্তু মাঠের লড়াইয়ের বাইরে এমন কূটনৈতিক চাল সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
পাকিস্তান যদি শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্তে অটল থাকত, তবে ২০২৮ ও ২০৩১ সালের আইসিসি আসর আয়োজনের স্বত্ব হারাতে পারত বাংলাদেশ। নকভির দাবি অনুযায়ী, শাস্তির হাত থেকে বাংলাদেশকে বাঁচাতেই তারা ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছেন। এই সিদ্ধান্তের ফলে আইনি জটিলতা কাটলেও ক্রিকেট রাজনীতিতে বাংলাদেশের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব কী পড়বে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

