লেটেস্ট নিউজ

ভারতের সংসদীয় ইতিহাসে নয়া নজির, প্রথম LGBTQ সাংসদ পেতে চলেছে দেশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় সংসদীয় রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আসন্ন রাজ্যসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকায় বড় চমক হিসেবে উঠে এসেছে মেনকা গুরুস্বামীর নাম। Supreme \titleonly কোর্টের এই প্রথিতযশা আইনজীবী যদি জয়ী হন, তবে তিনিই হবেন ভারতের সংসদীয় ইতিহাসের প্রথম LGBTQ+ বা সমকামী সাংসদ।

পেশায় আইনজীবী মেনকা গুরুস্বামী শুধুমাত্র আইনি লড়াইয়ের জন্য পরিচিত নন, বরং প্রান্তিক মানুষের অধিকার রক্ষার আন্দোলনে তিনি এক আন্তর্জাতিক মুখ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা রদ করার ঐতিহাসিক আইনি লড়াইয়ে তিনি অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন। নিজের সমকামী পরিচয় নিয়ে তিনি বরাবরই অকপট।

তৃণমূলের এই সাহসী সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। দেশের সর্বোচ্চ আইনসভায় এই প্রথম কোনও ঘোষিত সমকামী প্রতিনিধির উপস্থিতি ভারতের বৈচিত্র্যময় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এখন কেবল সময়ের অপেক্ষা, কখন সংসদের অন্দরে এই নতুন ইতিহাসের সূচনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *