লেটেস্ট নিউজ

ভিসার মেয়াদ ফুরোলেও ফিরবেন না বাংলাদেশে! জেল থেকে মুক্তি পেয়েই বড় পদক্ষেপ নিলেন খুলনার তরুণী – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশের খুলনার বাসিন্দা শম্পা সরকার গত ২০২৪ সালের শেষে ভারতে এসেছিলেন। বনগাঁর এক আত্মীয়ের বাড়িতে থাকাকালীন তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি আর ওপারে ফিরে যাননি। অনুপ্রবেশের অভিযোগে জেল খাটতে হলেও শেষপর্যন্ত আইনি লড়াইয়ে মুক্তি পেয়েছেন তিনি। তবে নিরাপত্তার খাতিরে নিজের দেশ বাংলাদেশে ফিরতে নারাজ এই তরুণী। এবার ভারতে পাকাপাকিভাবে থাকার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র অধীনে আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার শম্পা মতুয়া ঠাকুরবাড়ির ক্যাম্পে গিয়ে নিজের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। জানা গিয়েছে, তাঁর এই আইনি লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে শান্তনু ঠাকুরপন্থী মতুয়া মহাসঙ্ঘ। বনগাঁ আদালত থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত চলা এই দীর্ঘ মামলার পর গত ২৬ মার্চ জেল থেকে মুক্তি পান তিনি। সিএএ-র নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্মীয় কারণে প্রতিবেশী দেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার যে সুযোগ রয়েছে, সেই পথেই এখন নিজের ভবিষ্যৎ দেখছেন শম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *