লেটেস্ট নিউজ

ভুতুড়ে সংস্থার থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিপাকে আইপ্যাক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে ঘিরে দানা বাঁধছে বড়সড় আর্থিক বিতর্ক। একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে রোহতক-ভিত্তিক একটি পরিকাঠামো সংস্থা থেকে ১৩.৫০ কোটি টাকার অসুরক্ষিত ঋণ নিয়েছিল আইপ্যাক। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, সরকারি নথিতে উল্লিখিত ওই সংস্থার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিপুল অঙ্কের ঋণের উৎস এবং লেনদেনের স্বচ্ছতা নিয়ে বর্তমানে তীব্র শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য যেখানে জানা যাচ্ছে যে রোহতকের ওই সংস্থাটি ২০১৮ সালেই বন্ধ হয়ে গিয়েছিল। অথচ আইপ্যাক দাবি করেছে যে তারা ২০২৫ সালে ওই বন্ধ হয়ে যাওয়া সংস্থাকে ঋণের ১ কোটি টাকা পরিশোধ করেছে। অস্তিত্বহীন সংস্থার থেকে কোটি কোটি টাকা লেনদেনের এই গরমিল আইপ্যাককে আইনি জটিলতার মুখে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর্থিক নথির এই অসংগতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *