ভুল মানুষকে মনের কথা বলছেন না তো? চাণক্য নীতির এই ৪টি পরামর্শ বদলে দেবে আপনার জীবন! – এবেলা
August 11, 2026

এবেলা ডেস্কঃ
মানসিক চাপ বা কঠিন পরিস্থিতিতে পড়ে আমরা প্রায়শই আবেগপ্রবণ হয়ে নিজের গোপন দুঃখ বা দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করে ফেলি। কিন্তু আজকের স্বার্থপর দুনিয়ায় সবাই আপনার অনুভূতির মর্যাদা দেবে না; বরং অনেকেই আপনার এই দুর্বলতাকে নিজের সুবিধার্থে ব্যবহার করতে পারে।
হাজার বছর আগেই আচার্য চাণক্য তাঁর ‘চাণক্য নীতি’-তে সতর্ক করে গেছেন—মানসিক শান্তির জন্য আবেগ প্রকাশ করা জরুরি হলেও, তা সঠিক মানুষের সামনে হওয়া চাই। চাণক্যের মতে, প্রধানত ৪ ধরনের মানুষের সামনে নিজের আবেগ ও দুর্বলতা গোপন রাখাই শ্রেয়:
- ১. প্রতিদ্বন্দ্বী ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি: যারা আপনাকে হিংসা করে বা আপনার প্রতিযোগী, তাদের সামনে কখনও নিজের কষ্টের কথা বলবেন না। তারা সহানুভূতি দেখানোর বদলে আপনার মানসিক চাপ ও দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে পেছনে ফেলার চেষ্টা করবে।
- ২. স্বার্থপর ও সুযোগসন্ধানী মানুষ: কিছু মানুষ কেবল নিজের প্রয়োজনে যোগাযোগ রাখে। এই ধরনের মানুষদের কাছে নিজের গোপন কথা বলা মানে বিপদে পড়া। এরা আপনার সমস্যাকে নিজের স্বার্থে ব্যবহার করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়ে উপহাস করতেও পিছপা হবে না।
- ৩. অসন্মানকারী ব্যক্তি: যে মানুষ আপনাকে বা আপনার অনুভূতিকে সম্মান করতে জানে না, তার সামনে মনের দুয়ার খোলা মানে নিজের পায়ে কুড়ুল মারা। এরা আপনার গোপন কথা অন্যদের কাছে ছড়িয়ে আপনাকে হেয় করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।
- ৪. দুর্বলমনা বা অতি-উদ্বিগ্ন মানুষ: কিছু মানুষ নিজেরায় খুব অল্পতে ঘাবড়ে যায় এবং কঠিন পরিস্থিতি সামলাতে পারে না। এদের কাছে নিজের বড় কোনো সমস্যার কথা বললে এরা আপনাকে তো সাহায্য করতে পারবেই না, উল্টে নিজেরাই চরম আতঙ্কিত হয়ে পড়বে এবং আপনার ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দেবে।
