লেটেস্ট নিউজ

ভোট চুরির নয়া কৌশল? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

গুজরাটে ভোটার তালিকা সংশোধনের নামে বড়সড় কারচুপির অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, শাসকদল বিজেপিকে সুবিধা করে দিতে পরিকল্পিতভাবে কংগ্রেস সমর্থিত এলাকাগুলো থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

রাহুলের দাবি অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে লক্ষ্য লক্ষ্য ভুয়া আপত্তি দাখিল করা হয়েছে। রাজস্থান ও গুজরাটের এই ঘটনায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে গণতন্ত্রের জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *