লেটেস্ট নিউজ

ভোট নয় যেন প্রহসন! ইউনূসকে কড়া আক্রমণ করে বিস্ফোরক বার্তা হাসিনার

বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুপরিকল্পিত প্রহসন’ বলে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবারের ভোটে ভোটারদের নগণ্য উপস্থিতি এবং ভোটকেন্দ্র খালি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের মানুষ এই অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত এই নির্বাচনে ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল ও অর্থ ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া ভোটের হার নিয়ে গভীর সংশয় প্রকাশ করে হাসিনা জানান, মাত্র এক ঘণ্টায় ভোটের হার অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পাওয়াটাই কারচুপির বড় প্রমাণ। তাঁর মতে, সকল ভয়ভীতি ও হামলা উপেক্ষা করে দেশবাসী ভোট বর্জন করে গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনী আয়োজনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকাকে নিজের নৈতিক জয় হিসেবে দেখছেন তিনি। নির্বাচন বর্জন করার সাহসী সিদ্ধান্তের জন্য দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *