ভোট ময়দানে ঘর সামলে প্রচারে তৃণমূলের প্রতিমা

মুর্শিদাবাদের বড়ঞা ২ নম্বর অঞ্চলে তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের নজরকাড়া প্রচার শুরু হয়েছে। পেশায় আইসিডিএস কর্মী প্রতিমা ঘরসংসার সামলে রাতদিন চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও উন্নয়নের বার্তাকে হাতিয়ার করে ভোটারদের মন জয়ে ব্যস্ত তিনি। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরাই এখন তার মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *