ভোটকেন্দ্রের পরিকাঠামো নিয়ে কমিশনের রিপোর্ট চাইল কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের ভোটকেন্দ্রগুলোতে পানীয় জল, বিদ্যুৎ ও শৌচালয়ের মতো ন্যূনতম পরিষেবার অভাব নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরিকাঠামো উন্নয়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা লিখিতভাবে জানাতে হবে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, বুথ সংস্কারের কাজ মাত্র ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।

