ভোটপর্বে কমিশনের বিরুদ্ধে ১১০টি মামলা! হাই কোর্টের রায়ে শেষ পর্যন্ত জয়ী কে? – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ঘটনাবহুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে অন্তত ১১০টি মামলা দায়ের হয়েছিল। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভোটঘোষণা থেকে ফলপ্রকাশ পর্যন্ত পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই মামলাগুলির সিংহভাগই দায়ের করেছিল তৎকালীন শাসকদল তৃণমূল।
সরকারি তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যক এই অভিযোগ থাকা সত্ত্বেও একটি মামলাতেও নির্বাচন কমিশনের বিপক্ষে কোনও নির্দেশ বা রায় যায়নি। আদালত কমিশনের নেওয়া সমস্ত সিদ্ধান্তই বহাল রেখেছে। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে অন্যান্য একগুচ্ছ বিষয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব আইনি লড়াইয়ের পথে হাঁটলেও, শেষ পর্যন্ত আইনি জয় পেয়েছে কমিশনই।
