লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে সাড়ে ৫ লক্ষ নাম গায়েব, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রণংদেহি মেজাজে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে প্রায় সাড়ে ৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরও ৬০ লক্ষ ভোটারের নাম রাখা হয়েছে ‘বিবেচনাধীন’ তালিকায়।

এই ঘটনাকে বিজেপির গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি নেতারা আগে থেকেই টার্গেট বেঁধে দিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণ করতেই ভোটার তালিকায় এই ‘যৌক্তিক অসঙ্গতি’ তৈরি করা হয়েছে। অভিষেক দাবি করেন, অন্তত ২৪৩ জন জীবিত মানুষকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *