ভোটার তালিকায় জালিয়াতি রুখতে নজিরবিহীন কড়া কমিশন, মুখ্যসচিবকে চরম ডেডলাইন দিলেন – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের চার দুঁদে আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার চূড়ান্ত নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার এই নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মেলায় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে নবান্নকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।
বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ বারবার এড়িয়ে যাওয়ায় এই কঠোর অবস্থান নিয়েছে দিল্লি। রাজ্যের টালবাহানায় ক্ষুব্ধ কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমাজেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে কমিশনের এই নজিরবিহীন হুঁশিয়ারি নবান্নের ওপর চাপ বাড়ালো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

