লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম নেই লক্ষ লক্ষ মানুষের! চূড়ান্ত আতঙ্কের মাঝে আজ বিকেলে জরুরি বার্তা দেবেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়ল ৬৩ লক্ষেরও বেশি নাম। ‘বিচারাধীন’ তালিকায় রয়েছেন আরও প্রায় ৬০ লক্ষ ভোটার। চূড়ান্ত এই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আজ রবিবার বিকেল সাড়ে ৪টেয় তৃণমূল ভবন থেকে জরুরি সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

৬৩ লক্ষ ভোটারের নাম গায়েব, উদ্বেগে বাংলা

নির্বাচন কমিশনের প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, ২০২৫ সালের নিরিখে বাদের খাতায় চলে গিয়েছেন ৬০ লক্ষেরও বেশি মানুষ। এর আগে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ পড়া নিয়ে Supreme \titleonly কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশে শনিবার তালিকা প্রকাশ হতেই দেখা যায়, নতুন করে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাতিল করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৬৩ লক্ষের উপরে।

বিজেপির টার্গেট কি পূরণ করছে কমিশন? উঠছে প্রশ্ন

অভিযোগ উঠেছে, বহু বৈধ ভোটার হওয়া সত্ত্বেও এবং শুনানিতে সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও অনেকের নাম তালিকায় ওঠেনি। অনেকের নামের পাশে লেখা রয়েছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিজেপি নেতাদের দেওয়া ‘দেড় কোটি নাম বাদ দেওয়ার টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে কমিশন? এই পরিসংখ্যান সামনে আসার পর থেকেই গ্রাম থেকে শহর— সর্বত্র সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও ভয় দানা বেঁধেছে।

মানুষের পাশে দাঁড়াতে ময়দানে অভিষেক

এসআইআর হয়রানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, “বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। কেউ আতঙ্কিত হবেন না, ভরসা রাখুন।” আজ সেই দেওয়া কথা রাখতেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি। সূত্রের খবর, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের পরবর্তী করণীয় কী এবং দল কীভাবে তাঁদের আইনি ও প্রশাসনিক সাহায্য করবে, সেই দিশা দেখাবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

কমিশনের পরিসংখ্যান

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন। তবে খসড়া তালিকা থেকে কেন সাড়ে ৫ লক্ষ নাম নতুন করে বাদ গেল, তার স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি। আজ বিকেল সাড়ে ৪টের সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ‘গণ ছাঁটাই’ নিয়ে কী কড়া বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *