লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম বাদ পড়লে আতঙ্কিত হবেন না, ট্রাইবুনালে আবেদনের প্রক্রিয়া জানাল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম ‘বিচারাধীন’ থাকায় অনেকের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভোটারদের আশ্বস্ত করে কমিশন জানিয়েছে, তালিকায় নাম না থাকলে Supreme \titleonly কোর্টের নির্দেশানুসারে গঠিত বিশেষ ট্রাইবুনালে আবেদন করা যাবে। রাজ্যজুড়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যেখানে জুডিশিয়াল অফিসাররা নথি যাচাই ও অভিযোগের নিষ্পত্তি করবেন।

ভুক্তভোগীরা অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য ‘ECI Net’ প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। অন্যদিকে, অফলাইনে নিকটস্থ ডিএম, এডিএম বা এসডিও অফিসে গিয়ে আবেদন করা যাবে; সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিগুলি ডিজিটালাইজড করে আপলোড করবেন। প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট প্রাক্তন বিচারপতিদের এই ট্রাইবুনালের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের তত্ত্বাবধানে গঠিত এই ১৯টি ট্রাইবুনাল ইতিমধ্যেই কার্যকর হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমসহ অন্যান্য জেলাগুলোতেও অভিজ্ঞ বিচারপতিরা শুনানির কাজ পরিচালনা করছেন। সংশ্লিষ্ট অভিযোগগুলোর পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনালগুলোর কার্যকারিতা সমাপ্ত হবে বলে কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *