ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রীর: নেপথ্যে এসআইআর জট – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যে ভোটাধিকার নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবানীপুরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে জানান, ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় শেষ পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে। তিনি স্পষ্ট করেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়া মেনে নেওয়া হবে না।
Supreme \titleonly কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের অভিযোগ অমীমাংসিত রয়েছে। কমিশন সূত্রের খবর, ১ কোটি ২০ লক্ষ তথ্যে অসঙ্গতি এবং ৩২ লক্ষ ‘অচিহ্নিত’ নাম নিয়ে জট তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত আবেদন খতিয়ে দেখা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে।
আদালতের নির্দেশে বিচারিক আধিকারিকদের মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তির চেষ্টা চললেও, সময়স্বল্পতার কারণে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট নাগরিকদের ভোটাধিকার আপাতত স্থগিত থাকবে। এই পরিস্থিতিতে ন্যায়বিচারের আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বৈধ নাগরিকদের অধিকার রক্ষায় তিনি সচেষ্ট থাকবেন।

