ভোটার তালিকায় ব্যাপক কারসাজি? রাজীব কুমারকে নিয়ে কমিশনের দরবারে তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম ‘অন্যায়ভাবে’ বাদ দেওয়ার অভিযোগে সরব তৃণমূল। সোমবার কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজীব কুমারের তিন সদস্যের প্রতিনিধি দল। প্রশাসনিক জটিলতা ও হয়রানি রুখতে কমিশনের ওপর চাপ বাড়ানোই শাসকদলের মূল লক্ষ্য।

