ভোটে টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক রহিম! অভিষেকের সভার আগেই কি বড় ধাক্কা খেল তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনের মুখে নাটকীয় মোড় উত্তর ২৪ পরগনার রাজনীতিতে। ২০২৬-এর বিধানসভা ভোটে টিকিট না পেয়ে এবার দল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। আজই বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, আর তার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা ঘোষণা করে শোরগোল ফেলে দিলেন তিনি।
দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রহিম জানিয়েছেন, দলের দুর্দিনে যারা সাথে ছিল তাদের গুরুত্ব না দিয়ে উল্টে বিরোধীদের টিকিট দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানান, “অন্যায়ের সঙ্গে আপোস নয়, সত্যের পথেই অটল থাকব।” উল্লেখ্য, এবার বসিরহাটের ৭টি আসনের মধ্যে ৬টিতেই প্রার্থী বদল করেছে তৃণমূল। বাদুড়িয়া থেকে রহিমের বদলে এবার লড়ছেন বুরহানুল মুকাদ্দিম লিটন। ভোটের লড়াইয়ের আগে বিদায়ী বিধায়কের এই সরে দাঁড়ানো শাসক শিবিরের জন্য কতটা অস্বস্তির হবে, তা নিয়েই এখন তুঙ্গে রাজনৈতিক তর্জা।

