লেটেস্ট নিউজ

ভোটের আগে অনিশ্চিত লক্ষ লক্ষ নাম: ট্রাইব্যুনাল নিয়ে বাড়ছে ধোঁয়াশা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। Supreme \titleonly কোর্টের নির্দেশ অনুযায়ী ‘ডিলিটেড’ ভোটারদের জন্য ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়ার কথা থাকলেও, সাতদিন আগে বিজ্ঞপ্তি জারির পরেও সেই প্রক্রিয়া এখনও বিশ বাঁও জলে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন ও আবেদনের নিষ্পত্তি না হলে, আসন্ন নির্বাচনে এই বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণ কার্যত আসাম্ভব হয়ে পড়ছে।

নির্বাচন কমিশনের সার্ভার জটিলতার মধ্যেই শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। নিয়ম অনুযায়ী প্রথম তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানানোর কথা, কিন্তু বিচারক নিয়োগ ও পরিকাঠামো নিয়ে কলকাতা হাইকোর্টের সঙ্গে জট এখনও কাটেনি। আগামী ৬ ও ৯ এপ্রিলের মধ্যে দফাওয়ারি ভোটার তালিকা চূড়ান্ত বা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার কথা, যা বাদ পড়া ভোটারদের জন্য সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ ভোটাররা অফলাইনে কোথাও অভিযোগ জানাতে পারছেন না। প্রশাসনিক টালবাহানায় জেলাস্তরে ডিএম বা এসডিও অফিস আবেদন গ্রহণ করছে না। বিশেষজ্ঞদের মতে, কমিশনের গাফিলতির কারণেই সাধারণ মানুষ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। রাজ্য সরকারের সহযোগিতা ও আদালতের ছাড়পত্রের অপেক্ষায় থাকা ট্রাইব্যুনাল কবে কার্যকর হবে, তা নিয়ে এখনও গভীর কুয়াশা রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *