লেটেস্ট নিউজ

ভোটের আগে নির্বাচন কমিশনের মেগাপ্ল্যান! ১০ দফা কড়া বিধিতে ঘুম উড়ল রাজনৈতিক দলগুলোর – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের দিনক্ষণ এগোতেই বেনজির পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এবার আর শুধু সাধারণ নজরদারি নয়, বরং বুথে বুথে বিশেষ পর্যবেক্ষকদের জন্য জারি করা হলো একগুচ্ছ কড়া নির্দেশিকা। পশ্চিমবঙ্গ সহ প্রতিবেশী রাজ্যগুলোর সীমানায় কার্যত দুর্ভেদ্য দেওয়াল তোলার প্রস্তুতি শুরু হয়েছে। অশান্তি রুখতে এবং স্বচ্ছ ভোট নিশ্চিত করতে কোন ১০টি নিয়মের বেড়াজালে বন্দি হতে চলেছে এবারের নির্বাচন? জানুন কমিশনের সেই বিস্ফোরক ১০ দফা বিধি।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে এবার কোমর বেঁধে নেমেছে কমিশন। বিশেষ পর্যবেক্ষকদের স্পষ্ট জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি থেকে শুরু করে স্থানীয় পুলিশের ভূমিকা— সবটাই থাকবে তাঁদের আতশকাঁচের নীচে। শুধু তাই নয়, ঝাড়খণ্ড, বিহার বা ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যগুলো থেকে যাতে কোনোভাবেই অনুপ্রবেশ বা বেআইনি কারবার না চলে, তার জন্য মঙ্গলবারই সারা হয়েছে উচ্চপর্যায়ের বৈঠক। নবান্নের শীর্ষ কর্তা থেকে শুরু করে ভিনরাজ্যের পুলিশ মহলে এখন সাজ সাজ রব। বুথ দখল বা ভোটারদের ভয় দেখানো রুখতে কী কী চমক থাকছে কমিশনের তুরুপের তাসে? দেখে নিন বিস্তারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *