লেটেস্ট নিউজ

ভোটের আগে প্রশাসনিক কর্তাদের অভয়বাণী মুখ্যমন্ত্রীর, বহিরাগত রুখতে কড়া নির্দেশের বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাম্প্রতিক কড়া বার্তার প্রেক্ষাপটে এই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের নির্ভয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নির্বাচনের সময় ভয় দেখানোর চেষ্টা করা হলেও আধিকারিকদের বিচলিত না হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

এই বৈঠকে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ভিনরাজ্য থেকে লোক ঢুকিয়ে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে নাকা চেকিং বৃদ্ধি এবং হোটেলগুলোতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বহিরাগতদের প্রবেশ রুখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক কাজের পাশাপাশি সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে জ্বালানি সংকট নিয়ে তৈরি হওয়া আতঙ্ক কাটাতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নোডাল অফিসার নিয়োগ এবং ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ গৃহস্থ ও হোস্টেলগুলোতে যেন জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে, তা সুনিশ্চিত করার পাশাপাশি গুজব এড়িয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *