ভোটের আগেই কি তবে রণসজ্জা? কাল থেকেই বাংলা দখলে নামছে কয়েক শ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:05 am
কলকাতা: বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও, রাজ্যজুড়ে সাজ সাজ রব। তবে শুধু রাজনৈতিক প্রচারেই নয়, এবার সরাসরি ময়দানে নামছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। আর তার ঠিক আগেই, শুক্রবার সকাল থেকেই বাংলার রাজপথে দেখা যাবে বুটের শব্দ। সীমান্ত থেকে শহর— সর্বত্রই নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, নির্বাচনের ঘণ্টা বাজার আগেই ভোটারদের আত্মবিশ্বাস ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ২৪০ কো ম্পা নি আধাসামরিক বাহিনী রাজ্যে পা রাখছে। ইতিমধ্যেই জওয়ানরা বিশেষ ট্রেনে করে বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গন্তব্যে পৌঁছানোর ১-২ দিনের মধ্যেই স্পর্শকাতর এলাকাগুলোতে শুরু হয়ে যাবে রুট মার্চ এবং ফ্ল্যাগ মার্চ।
কোন জেলায় কত বাহিনী?
নিরাপত্তার এই ব্লু-প্রিন্টে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরকে। সেখানে এক ধাক্কায় ১৪ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পিছিয়ে নেই কলকাতাও; তিলোত্তমার নিরাপত্তায় নামছে ১২ কো ম্পা নি। এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ১২ কো ম্পা নি করে বাহিনী থাকছে। বীরভূমের জন্য বরাদ্দ হয়েছে ৭ কো ম্পা নি এবং সুন্দরবনের দুর্গম এলাকায় টহল দেবে ৪ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী।
লক্ষ্য যখন নিশ্ছিদ্র নিরাপত্তা
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে আসবে। অর্থাৎ ভোট ঘোষণার আগেই বাংলায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কমিশনের মূল লক্ষ্য হলো, ভোটারদের মন থেকে ভয় দূর করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের দিন যাতে কোনও রকম অশান্তি বা উত্তেজনা দানা না বাঁধতে পারে, তার জন্য আগেভাগেই কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এই বিশাল পরিমাণ বাহিনী মোতায়েন কার্যত নজিরবিহীন এবং এটি একটি কড়া বার্তা দিচ্ছে।

