লেটেস্ট নিউজ

ভোটের আগেই বড় নিয়োগ: গ্রুপ-সি ও ডি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা এসএসসির – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১ মার্চ ক্লার্ক বা গ্রুপ-সি এবং ৮ মার্চ গ্রুপ-ডি পদের পরীক্ষা নেওয়া হবে। গ্রুপ-সি-তে শূন্যপদ ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি-তে ৫,৪৮৮টি। উভয় পরীক্ষার জন্য ইতিমধ্যে সাড়ে ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন।

নবান্নের অনুমোদনের পর কমিশন জানিয়েছে, গ্রুপ-সি পরীক্ষা হবে দেড় ঘণ্টা এবং গ্রুপ-ডি পরীক্ষা হবে ১ ঘণ্টা ২০ মিনিট ধরে। মাধ্যমিকের ধাঁচেই রাজ্যজুড়ে দেড় হাজারেরও বেশি কেন্দ্রে এই বিশাল নিয়োগ পরীক্ষা আয়োজিত হবে। বিধানসভা নির্বাচনের আগেই লিখিত প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর প্রশাসন, যা চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *