লেটেস্ট নিউজ

ভোটের দাবিতে রণংদেহী মমতা: এসআইআর ইস্যুতে এবার দিল্লি অভিযান – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আগামী ফেব্রুয়ারিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই প্রক্রিয়ায় হয়রানির শিকার হওয়া এবং স্বজন হারানো পরিবারগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন তিনি। বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কায় দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

সংসদের বাজেট অধিবেশন চলাকালীন এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লিতে অবস্থানকালে বিজেপি-বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে সরব হওয়ার পাশাপাশি এই ইস্যুতে জাতীয় স্তরে একটি বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদ গড়ে তোলাই মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *