লেটেস্ট নিউজ

ভোটের মুখে ডিএ নিয়ে চরম বিপাকে নবান্ন! ২৭ জানুয়ারি বড় আন্দোলনের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ), স্বচ্ছ নিয়োগ এবং সপ্তম বেতন কমিশনসহ একাধিক দাবিতে ফের উত্তাল হচ্ছে রাজ্য। আগামী ২৭ জানুয়ারি শহিদ মিনার ময়দানে বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের এই লাগাতার অবস্থান ও আন্দোলনের ঘোষণায় নবান্নের ওপর চাপ বাড়ছে।

যৌথ মঞ্চের আহ্বায়ক জানান, আলোচনার মাধ্যমে সমাধান না হলে ফেব্রুয়ারিতে নবান্ন অভিযানের পরিকল্পনা রয়েছে। এমনকি দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে লাগাতার সরকারি ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ ও শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে এই সমাবেশ এখন প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *