লেটেস্ট নিউজ

ভোটের মুখে ফের বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ফাঁস হবে কি বড় কোনো কেলেঙ্কারি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্তে একসময় কড়া নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনের আবহে নতুন করে শোরগোল ফেলে দিলেন তিনি। রবিবার ‘পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠন’-এর একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে বড়সড় কোনো দুর্নীতির তথ্য সামনে আসতে চলেছে।

ভোটের প্রচার চলাকালীন তাঁর এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। বিচারপতি থাকাকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা শিক্ষা নিয়োগসহ একাধিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সক্রিয় করার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। এখন সরাসরি রাজনীতিতে এসে বড় কোনো কেলেঙ্কারি ফাঁসের হুঁশিয়ারি দিয়ে তিনি নতুন করে শাসক শিবিরের ওপর চাপ বাড়াতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *