ভোটের মুখে বিস্ফোরক শুভেন্দু! এডিএম-এর ‘ভাইরাল চ্যাট’ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (জি)। শুভেন্দুর দাবি, এসআইআর (SIR) প্রক্রিয়াকে কলুষিত করার ষড়যন্ত্র চলছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, ওই ভাইরাল চ্যাটে সংশ্লিষ্ট এডিএম কোনও একটি নির্দিষ্ট দল বা ব্যক্তিকে ‘NOT VERIFIED’ অপশনে ক্লিক না করার নির্দেশ দিচ্ছেন। এমনকি কোনো সমস্যা হলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে বলে দাবি শুভেন্দুর।
প্রশাসনের শীর্ষ কর্তার বিরুদ্ধে ওঠা এমন পক্ষপাতিত্বের অভিযোগে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর প্রশ্ন, নিরপেক্ষ সরকারি আধিকারিক হয়ে কীভাবে একজন এডিএম এই ধরনের নির্দেশ দিতে পারেন? যদিও এই ভাইরাল চ্যাটের সত্যতা যাচাই করেনি ‘ডেইলিহান্ট’। তবে নির্বাচনের আবহে শুভেন্দুর এই নতুন চাল যে শাসক শিবিরের ওপর চাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।

