লেটেস্ট নিউজ

ভোটের মুখে বিহারে অস্ত্র পাচারের ছক বানচাল, ভাগলপুর স্টেশনে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনের প্রাক্কালে বিহারের ভাগলপুর স্টেশনে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। ‘রেল মদত’ অ্যাপে এক মহিলা যাত্রীর সোনার হার ছিনতাইয়ের অভিযোগের তদন্তে নেমে আরপিএফ ও জিআরপি-র যৌথ টাস্ক ফোর্স বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের হদিশ পেয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ছয়টি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২ রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু ধারালো অস্ত্র।

পুলিশি অভিযানে অস্ত্রের পাশাপাশি ১৪টি অ্যান্ড্রয়েড ফোন, ২৮টি কি-প্যাড ফোন, একটি ট্যাবলেট এবং ৫০টি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত আধার কার্ডগুলো বিভিন্ন যাত্রীর বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ নারা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অভিযুক্তের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ।

ভোটের মুখে ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচারের কোনো বড় পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আধার কার্ড ও মোবাইল ফোনের উৎস এবং অপরাধের উদ্দেশ্য জানতে বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন ও ট্রেনগুলোতে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *