ভোটের লড়াইয়ে কড়া কমিশন, ভুয়া পোস্ট রুখতে এবার ৩ ঘণ্টার আল্টিমেটাম!

ভোটের লড়াইয়ে কড়া কমিশন, ভুয়া পোস্ট রুখতে এবার ৩ ঘণ্টার আল্টিমেটাম!

ভারতের একাধিক রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের আবহে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট রুখতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটারদের বিভ্রান্ত করতে পারে এমন কোনো ডিজিটাল কনটেন্ট নজরে আসার তিন ঘণ্টার মধ্যেই তা সরিয়ে ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ছবি বা ভিডিওতে তা উল্লেখ করা এবং উৎস জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচনী বিধি ও আইটি অ্যাক্ট কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ও ইউআরএলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, ভোটগ্রহণের পূর্ববর্তী ৪৮ ঘণ্টার ‘সাইলেন্স পিরিয়ড’-এ সব ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষের দায়ের করা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য চালু থাকা ‘সি-ভিজিল’ অ্যাপের মাধ্যমে গত ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে আসা ৩ লক্ষ ২৩ হাজার অভিযোগের ৯৬ শতাংশ মাত্র ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করেছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *