ভোটের শুরুতেই রণক্ষেত্র রেজিনগর! পুলিশের গাড়িতে তোলার সময় মারমুখী হুমায়ুন কবীরের ‘যুদ্ধের’ হুঁশিয়ারি – এবেলা

ভোটের শুরুতেই রণক্ষেত্র রেজিনগর! পুলিশের গাড়িতে তোলার সময় মারমুখী হুমায়ুন কবীরের ‘যুদ্ধের’ হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটগ্রহণের শুরুতেই মুর্শিদাবাদের রেজিনগরে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়ে মারমুখী মেজাজে ধরা দেন হুমায়ুন কবীর। এদিন সকালে রেজিনগরে নিজ দলীয় কার্যালয় থেকে তাঁকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তাঁর তীব্র ধস্তাধস্তি বাধে। আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নির্বাচন শুরুর ঠিক প্রাক্কালে এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে নড়েচড়ে বসে প্রশাসন। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দলীয় কার্যালয় থেকে পুলিশের গাড়িতে তোলার পর হুমায়ুন কবীরকে আপাতত থানায় রাখা হয়েছে। ভোটের সকালে এই হাই-ভোল্টেজ ঘটনার জেরে রেজিনগরজুড়ে ব্যাপক রাজনৈতিক শোরগোল ফেলে দিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *