ভোররাতের জাতীয় সড়কে ভয়াবহ ট্র্যাজেডি, লরির ধাক্কায় প্রাণ হারালেন ৮ তীর্থযাত্রী!

ভোররাতের জাতীয় সড়কে ভয়াবহ ট্র্যাজেডি, লরির ধাক্কায় প্রাণ হারালেন ৮ তীর্থযাত্রী!

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালাদোনা গ্রামের কাছে বৃহস্পতিবার ভোরে একটি বোলেরো গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির ভয়াবহ সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত আটজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কর্ণাটকের চিক্কামাগালুরু থেকে তীর্থযাত্রীরা কুর্নুলের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠে যাওয়ার উদ্দেশ্যে ১৬৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ১২ জন গুরুতর আহত হয়ে কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোররাত পৌনে তিনটার দিকে বিপরীত দিক থেকে আসা লরিটি বোলেরো গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছয়জন নারী ও তিন বছরের একটি শিশু রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, লরি চালকের বেপরোয়া গতি ও ঘুমন্ত ভাবই এই দুর্ঘটনার কারণ। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে এবং পলাতক চালকের সন্ধান চালাচ্ছে।

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *