ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে! কিন্তু হঠাৎ কেন আটক হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : বর্ধমানের গোলাপবাগ মোড়ে রেজিস্ট্রি অফিসে বিয়ের আবেদন সেরে বেরোনোর সময় পুলিশের হাতে আটক হলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর প্রেমিক। ভ্যালেন্টাইনস ডে-তে বিবাহ নিবন্ধনের পরিকল্পনা থাকলেও তাঁদের স্কুটারের বুট থেকে একটি ছয়ঘড়ার রিভলভার উদ্ধার হওয়ায় দানা বেঁধেছে রহস্য। বিদ্যার্থী গার্লস স্কুলের ওই ছাত্রী ও তাঁর বাঁকুড়ার বাসিন্দা প্রেমিক দুজনেই আগ্নেয়াস্ত্রের উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় কারণ ওই ছাত্রী চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। আটক ছাত্রীর দিদিমা ষড়যন্ত্রের অভিযোগ তুলে জানিয়েছেন যে তাঁদের পরিবারের ব্যবহৃত স্কুটারে কীভাবে আগ্নেয়াস্ত্র এল তা রহস্যজনক। পুলিশ বর্তমানে উদ্ধার হওয়া রিভলভারটির উৎস এবং এই ঘটনার নেপথ্যে কোনো গভীর চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে আটক করা হয়েছে ওই যুগলকে।

