লেটেস্ট নিউজ

মঙ্গলবার থেকেই কি ওলটপালট হবে বঙ্গ রাজনীতি? অভিষেকের প্রচারে বড়সড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে এবার অল-আউট গেমে তৃণমূল কংগ্রেস। আগামী মঙ্গলবার থেকেই রাজ্যে নির্বাচনী প্রচারের সুনামি তুলতে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে শুরু করে উত্তরবঙ্গের শীতলকুচি— টানা কর্মসূচিতে বিরোধীদের কার্যত নাভিশ্বাস তোলার ছক কষেছে ঘাসফুল শিবির।

বিশেষত শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম এবং উত্তরবঙ্গের বিজেপি প্রভাবিত এলাকাগুলোতে অভিষেকের ঝোড়ো সফর রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। একই দিনে উত্তরবঙ্গ থেকে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ার থেকে শঙ্খনাদ করবেন নেত্রী, আর দক্ষিণ সামলাবেন সেনাপতি।

অভিষেকের এই ম্যারাথন ঠাসা কর্মসূচিতে বিনপুর, বালুরঘাট থেকে শুরু করে সন্দেশখালি পর্যন্ত কভার করার পরিকল্পনা রয়েছে। দলীয় কর্মীদের ‘মাটি কামড়ে লড়াই’ করার যে টোটকা অভিষেক দিয়েছিলেন, এবার নিজেই মাঠে নেমে সেই সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। মঙ্গলবারের এই মেগা শোরুমের দিকেই এখন তাকিয়ে গোটা বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *