মত্ত চালকের তাণ্ডবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে প্রাণ কাড়ল এক ব্যক্তির – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের দেরাদুনে বৃহস্পতিবার রাতে এক মত্ত গাড়ি চালকের বেপরোয়া গতি কেড়ে নিল এক তরতাজা প্রাণ। ডালানওয়ালা এলাকায় দ্রুতগতির একটি ইনোভা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বেশ কিছু যানবাহনকে ধাক্কা মারে এবং পরে দুই বাইক আরোহী বাবা-ছেলেকে পিষে দেয়। ঘাতক গাড়িটি এতটাই অনিয়ন্ত্রিত ছিল যে শেষ পর্যন্ত একটি বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত রোহিত ফিলিপস চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তার ছেলেসহ আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ অভিযুক্ত চালক গুনীত সিংকে আটক করেছে এবং ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘাতক চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

