মদ ফুরিয়ে যাওয়ায় শুরু অশান্তি! দোকানে পাঠিয়েও খালি হাতে ফেরায় স্ত্রী, তারপরই ভয়ঙ্কর কাণ্ড – এবেলা

মদ ফুরিয়ে যাওয়ায় শুরু অশান্তি! দোকানে পাঠিয়েও খালি হাতে ফেরায় স্ত্রী, তারপরই ভয়ঙ্কর কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিলনাড়ুর কাল্লুকুট্টাই এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মদ ফুরিয়ে যাওয়ায় স্ত্রীকে দোকান থেকে আরও মদ আনার জন্য পাঠান লোগানাথন নামের এক ব্যক্তি। কিন্তু স্থানীয় সব দোকান বন্ধ থাকায় এবং কালোবাজারেও না পেয়ে তিনি খালি হাতে বাড়ি ফেরেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল ঝগড়া শুরু হয়। অভিযোগ, এই বাকবিতণ্ডার মাঝেই রাগের বশে স্ত্রীর ওড়না দিয়ে তাঁর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন লোগানাথন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে খুন করার পর অভিযুক্ত সারা রাত ওই ঘরেই ঘুমিয়ে কাটান। পরের দিন সকালে বাড়ি তালাবন্ধ করে পালিয়ে যান তিনি। সারাদিন এ দিক-ও দিক ঘোরার পর সন্ধ্যায় এক পরিচিত ব্যক্তির কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেন অভিযুক্ত। এরপর ওই পরিচিত ব্যক্তিই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত লোগানাথনকে গ্রেফতার করে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *