লেটেস্ট নিউজ

মদ্যপ্রেমীদের জন্য দুঃসংবাদ! এবার কি তবে মহার্ঘ্য হচ্ছে সুরা? ইরান যুদ্ধের প্রভাবে কাঁপছে ভারতের আবগারি বাজার – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার বড়সড় সংকটের মুখে ভারতের মদ্যশিল্প। ইরান ও ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় ভারতে মদের বোতল এবং প্যাকেজিং সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। জানা গেছে, ইরান ও কাতারের উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারতে গ্যাস সরবরাহে টান পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে কাঁচের বোতল তৈরির কারখানায়।

ইতিমধ্যেই কাঁচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, মদ প্যাকিং করার কার্টনের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ। কাতার থেকে আসা গ্যাসের ওপর ভারত ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। কাঁচামাল ও বোতলের আকাশছোঁয়া দামের কারণে আগামী দিনে মদের প্রতিটি বোতলের দাম অনেকটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের আঁচ এবার সরাসরি সুরাপ্রেমীদের পকেটে টান ফেলতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *