লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আকাশছোঁয়া রুপোর দাম নিয়ে তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্ববাজারে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা এখন সোনা ও রুপোর দিকে ঝুঁকছেন। শনিবার ও রবিবার বাজার বন্ধ থাকলেও আন্তর্জাতিক সংকেত বলছে, সোমবার ভারতীয় বাজার খুললেই রুপোর দামে বড়সড় উল্লম্ফন দেখা দিতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, টেনশন বাড়লে সাধারণত সোনার দাম আগে বাড়লেও রুপোর দামে অস্থিরতা ও বৃদ্ধির হার অনেক বেশি থাকে। বর্তমানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম ২,৮০,০০০ থেকে ২,৮৫,০০০ টাকার ঘরে ঘোরাফেরা করছে। পরিস্থিতির অবনতি হলে তা দ্রুত ২,৯৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে।

সোমবার বাজারের নজর থাকবে যে ৩টি দিকে

  • সোনা ও রুপোর ফিউচার মার্কেটে ওপেনিং গ্যাপ কতটা হয়।
  • নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীরা কতটা রুপো কেনেন।
  • খুচরো বিনিয়োগকারীরা কি নতুন করে বিনিয়োগ করবেন নাকি মুনাফা তুলে নেবেন।

শুধু রুপো নয়, যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দামও ব্যারেল প্রতি ৮০ ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা পরোক্ষভাবে মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার বাজার খোলার পর রুপোর সঠিক অভিমুখ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *