লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদীর মেগা ডিপ্লোম্যাসি, বিশ্বনেতাদের সঙ্গে জরুরি ফোনালাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ফ্রান্স, ওমান ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের ফোনালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ওমানের সুলতান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে বর্তমান সংকট নিরসনে কূটনীতি ও আলোচনার কোনো বিকল্প নেই।

এই আলোচনায় ওমানের সুলতানকে অগ্রিম ইদ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হরি রায়া এদিলফিত্রি উৎসবের শুভেচ্ছা জানান মোদী। হরমজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং সংঘাত কবলিত এলাকা থেকে সাধারণ নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার বিষয়েও বিশ্বনেতাদের সঙ্গে ঐকমত্য পোষণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *