মধ্যরাতে ব্যাংককের পানশালায় অগ্নিকাণ্ড! শৌচালয়ে আশ্রয় নিয়েও প্রাণ হারালেন অন্তত ২৭ জন – এবেলা

মধ্যরাতে ব্যাংককের পানশালায় অগ্নিকাণ্ড! শৌচালয়ে আশ্রয় নিয়েও প্রাণ হারালেন অন্তত ২৭ জন – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার গভীর রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উত্তর ব্যাংককের ‘না লাডপ্রাও’ নামের ওই পাবে রাত ১২টার ঠিক আগে আগুন লাগে, যা দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে। দমকলবাহিনী আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই ঘটনায় আরও ৬৩ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

প্রাণ বাঁচাতে পাবের ভেতরে থাকা বহু মানুষ পেছনের শৌচালয়ে আশ্রয় নিয়েছিলেন, যেখান থেকেই বেশিরভাগ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাংককের গভর্নর জানান, আগুন এত দ্রুত সিলিংয়ে ছড়িয়ে পড়ে যে অনেকেই বেরোনোর সুযোগ পাননি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। প্রাথমিক তদন্তে পাবটির জরুরি নির্গমন পথ এবং সরকারি অনুমতির বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *