লেটেস্ট নিউজ

মধ্যরাতে রণক্ষেত্র ইজরায়েল! সবচেয়ে নিরাপদ শহরেও আছড়ে পড়ল ইরানের মিসাইল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর হিসেবে পরিচিত ডিমোনায় শনিবার রাতে বেনজির হামলা চালাল ইরান। ইজরায়েলের অত্যাধুনিক ‘অ্যারো সিস্টেম’ এবং ‘আয়রন ডোম’কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ইরানের তৈরি ‘ফাত্তাহ’ হাইপারসোনিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে পরমাণু কেন্দ্রের সন্নিকটে। ইরানের আইআরজিসি (IRGC) দাবি করেছে, এই হামলায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে। যদিও ইজরায়েল ১০০ জন আহত হওয়ার খবর স্বীকার করেছে। ফাত্তাহ, কাদর এবং এমাদ—এই তিন ধরনের শক্তিশালী মিসাইল ব্যবহার করে ইরান প্রমাণ করে দিল যে ইজরায়েলের দুর্ভেদ্য আকাশসীমা এখন আর নিরাপদ নয়। এই হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নতুন এবং চরম ঝুঁকিপূর্ণ মোড় নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *