মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বড়সড় ওলটপালট, ভোটার তালিকায় বাদ গেল ৪৭ হাজার মানুষ – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ভোটার তালিকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শনিবার এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতেই দেখা গেল, এই কেন্দ্র থেকে আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রকাশিত খসড়া তালিকায় ৪৪ হাজার ৭৮৭ জন ভোটারের নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ১১১ জনের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। তবে এখানেই শেষ নয়, বর্তমানে ১৪ হাজার ১৫৪ জন ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। তাঁদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী তথা ভিভিআইপি কেন্দ্রের এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ঘটনাটি রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

